POPULAR BD NEWS
Popular BD News Logo

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ | সময়: ৯:১১ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে কিছু উচ্ছৃঙ্খল জনতা। সোমবারের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের জাতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই অভিযোগ তুলে কিছু উচ্ছৃঙ্খল জনতা সোমবার আগরতলায় বাংলাদেশ সরকারী হাইকমিশনে প্রবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভারত-বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগে হয়নি।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই কোনো কূটনৈতিক কেন্দ্রে হামলা গ্রহণযোগ্য নয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে থাকা ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।

এর আগে, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়েছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন