শাহরাস্তিতে এক মাদক কারবারীকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে মোবাইল কোর্টে এ সাজা প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
সাজাপ্রাপ্ত মাদক কারবারী ৭ নং ওয়ার্ডের মোঃ ফয়েজ মৃধা (১৯)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ফয়েজ মৃধাকে গাঁজা সেবন, সরবরাহ ও বিক্রয় করার অপরাধের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম ও উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।