POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ | সময়: ৮:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

রোববার সকালে মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খাল সংলগ্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ শাহ আলম ব্যাপারী (৩২), মোঃ মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী (৩০)।

উপ-পরিদর্শক বুলবুল হোসাইন বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা ও নগদ টাকা ২৪শ ২০ টাকা জব্দ করা হয়েছে। তারা নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন