POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখালে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মজিব পাটোয়ারী | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০ | সময়: ৫:৫৯ অপরাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২অক্টোবর) দুপুরে বলাখাল আমির বাড়ী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন