POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা: ৫ জন নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪ | সময়: ১:৫৫ অপরাহ্ণ
কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম।

 

 

ওসি আজিজুল হক বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন ঘটনাস্থলে নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় অন্তত আরো দুইজন।

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় নিহতদের শরীর  ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন