POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে কীটনাশক প্রাণ করে গৃহবধূর আত্মহননের চেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ | সময়: ৭:০৪ অপরাহ্ণ
আত্মহত্যার চেষ্টা

হাজীগঞ্জ উপজেলায় কীটনাশক প্রাণ করে এক গৃহবধূ আত্মহননের চেষ্টা করেছে। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মজুমদার বাড়ীতে ঘটে।

মঙ্গলবার সকালে ওই গৃহবধূ তার বাবার বাড়ীতে অভিমান করে কীট নাশক প্রাণ করে বলে জানা গেছে। তবে এর তিনদিন আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে আসে।

২২ বছর বয়সী গৃহবধূর স্বামী একই ইউনিয়নের সুহিলপুর গ্রামের বাসিন্দা। তবে তার স্বামী প্রবাসে রয়েছে।

এলাকাবাসী জানান, বিয়ের পর থেকে বেশির ভাগ সময় গৃহবধূ তার বাবার বাড়ী নিশ্চিন্তপুর মজুমদার বাড়ীতে বসবাস করে আসছে। পরে স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ করায়। বর্মানে ওই গৃহবধূকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ নম্বর বেডে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই গৃহবধূর এক সন্তান রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন