POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সিভিল সার্জনের পদত্যাগের দাবী বিএনপির

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪ | সময়: ২:৪৯ অপরাহ্ণ
চাঁদপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা বিএনপি। রোববার সকাল থেকে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
বক্তারা বলেন, শনিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে অসদাচরণ করে ফোন কেটে দেন সিভিল সার্জন।
চাঁদপুর জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার বলেন,  সম্প্রতি চাঁদপুর সদর হাসপাতালে দালালদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভুঁইয়া আহত হয়। হামলাকারী ও দালালদের বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে।  তা জানতে চাইলে মুঠোফোনে বাগবিতণ্ডা হয় তাদের। তারই প্রেক্ষিতে রবিবার সকাল থেকে পদত্যাগের দাবী করেন বিএনপি,  যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
তবে সিভিল সার্জেনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠফোনে জানতে চাইলে সিভিল সার্জন মোহাম্মদ নুরে আলম দ্বিন বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি মিটিংয়ে আছেন। বিএনপির তোলা দাবী প্রসঙ্গে বলেন, হাসপাতালের সামনে তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়ায় এই আন্দোলন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন