POPULAR BD NEWS
Popular BD News Logo

মায়া চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের লুটপাট-আগুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের চাঁদপুরের বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দু’টি ভবনে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

মায়া চৌধুরীর বাড়ির দুটি তিন তলা বিল্ডিংয়ের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী জানান, পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা লিখিত অভিযোগের প্রস্তুতি নিয়েছে। তাদের দাবী, নিচতলায় আগুন দেয়ার আগে ফানির্চারগুলো গাড়ীতে নিয়ে গেছে। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়ে গেছে। ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, রাতে খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে যান। দুটি বাড়ির নিচতলায় ভাংচুর করে আগুন দেওয়া হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ কারণে আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ঢাকায় একাদিক মামলা রয়েছে বলে জানা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন