POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মতবিনিময় সভা

আলমগীর কবির | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মন উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে শিক্ষক মাওলানা মোঃ আবু বকরের উপস্থাপনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভানিং বডির সভাপতি নুরুল হাই মোহাম্মদ আনাছ।

 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলে, পাঠ্য  বইয়ের কয়েকটি প্রশ্ন শিখে পরিক্ষার হলে গিয়ে পরিক্ষা দিয়ে পাশ করে একটি সাটিফিকেট অর্জন করাকে শিক্ষা বলে না। যদি এটি প্রকৃত শিক্ষা হতো তাহলে চেতনা বলে কিছুই থাকতো না। আমরা দেখি অনেক অনেক শিক্ষার্থী আছে যারা পরিক্ষাকে কেন্দ্র করে পড়ে লেখা করে। আমরা তাদেরকে শিক্ষার্থী বলিনা। শিক্ষার্থী হচ্ছে সে, যে লেখা পড়া করে সমাজে মানুষের সাথে ভালো আচরণ করে, পিতা ও মাতার প্রাপ্য অধিকার দেয়, সম্মান করে শিক্ষকদের সম্মান করে, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে, নিজেকে পরিপাটি করে গড়ে তোলা এবং খারাপ কাজে জড়িতো হয় না।

তিনি আরো বলেন, লেখা পড়ে করে মানুষের মতো মানুষ হতে হলে বেশি করে শিক্ষা অর্জন করতে হবে, পরিশ্রমী হতে হবে, নীতি নৈতিকতা ও দ্বীন ইসলাম মেনে সমাজে চলতে হবে।

 

ওই সময় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিশনার রিফাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. এম জাহাঙ্গীর আলম, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, গভানিং বডির দাতা সদস্য মোঃ নুরে আলম খান।

এই সময় মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন