POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে তিন যুবকের কারাদণ্ড

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহন পরিবহনের অভিযোগে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীরের ছেলে মো. রিয়াদ (২০), জাহাঙ্গীর আলমের ছেলে মো. জনি(২২) ও একই গ্রামের আমজাদের ছেলে আল আমিন (২১)।

রোববার (১০ নভেম্বর) উপজেলার বাকিলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

রিফাত জাহান জানান, মাদক সেবন ও পরিবহনের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় তিনজনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন