POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার হাজার ছয় শত কেজি পলিথিন জব্দ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪ | সময়: ৫:০৭ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের দুইটি গোডাউন থেকে ৪ হাজার ৬শ ১১কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে বাকিলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বাকিলা বাজারের মমিন ও মোস্তফার গোডাউন থেকে পলিথিনগুলো জব্দ করা হয়েছে।  পরে তিনটি ট্রাক ভর্তি করে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হবে। নিলামের মাধ্যমে পরবর্তিতে পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইকলিং করখানায় হস্তান্তর করা হবে।
এসময় দুই গোডাউনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট রিফাত জাহান।
এরআগে মঙ্গলবার জেলার কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানে থেকে ৫শ ৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এমন  অভিযান  অব্যাহত থাকবে।

 

 অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ পুলিশের ফো্স।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন