POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরের জহিরাবাদ ও সুলতানাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর বিজয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ

মতলব উত্তরের জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান।মোহনপুর ও ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে সদস্য পদে মঙ্গলবার শান্তিপূর্ণ ভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জহিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম মিয়া (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬০৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. খালেদ মোশাররফ (আনারস) পেয়েছেন ১৮০৩ ভোট, এছাড়াও বিএনপি’র মনোনীত প্রার্থী আকতার হোসেন (ধানের শীষ) প্রাপ্ত ভোট ৬০, ও স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম (ঘোড়া) ১১৮ ভোট পেয়েছেন।

সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. হাবিবা ইসলাম শিফাত (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন (ঘোড়া) পেয়েছেন ৪১৮০ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী সেলিম সরকার (ধানের শীষ) প্রাপ্ত ভোট ৪৯, নাজিম উদ্দিন সোহেল (আনারস) প্রাপ্ত ভোট ৩০।

মোহনপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন তপাদার (ফুটবল)। প্রাপ্ত ভোট ৭৮৩। প্রতিদ্বদ্বী প্রার্থী আজহারুল ইসলাম সেলিম (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ৭১৮।

ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে নির্বাচিত নৃপেন্দ্র চন্দ্র দাস (মোরগ)। প্রাপ্ত ভোট ৪১০। প্রতিদ্বদ্বী প্রার্থী ভবতোষ চন্দ্র হালদার (ফুটবল) প্রাপ্ত ভোট ৩২৪।

সুলতানাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন (ঘোড়া) দুপুর ২টায় ইন্দুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কয়েকটি ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন