POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার উপ-নির্বাচনে নৌকা প্রার্থী কবির-মনির বিজয়

শান্ত ধর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০ | সময়: ১০:৫৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ১নং সাচার ও ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয় লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সাচার ইউনিয়নে মনির হোসেন ও গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া গোহট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফলে সাচার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন ৮ হাজার ৩শ ৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী এসএম শুভ ৩ হাজার ৯শ ৬ ভোট পেয়েছেন।

অপর দিকে ১০ নং উত্তর গোহট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ৬ হাজার ৪শ ২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী সাঈদ মোরশেদ পলাশ পেয়েছেন ৪ হাজার ৬ শ ৭২ ভোট। এ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে সাখাওয়াত হোসেন (বৈদ্যুতিক পাখা) ৬শ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কাশেম (ফুটবল) পেয়েছেন ৫শ ৩ ভোট। সাচার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮শ ২৩। এর মধ্যে ভোট প্রদান করে ১৩ হাজার ৩শ ১ ভোটার। ভোট প্রদানের শতকরা হার ৬৭.১০%। অপর দিকে গোহট উত্তর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ। এর মধ্যে ভোট প্রদান করে ১১ হাজার ৪শ ৬৮ জন ভোটার। ভোট প্রদানের শতকরা হার ৫৫.৪০%।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন