POPULAR BD NEWS
Popular BD News Logo

বিনা বেতনে পড়বেন গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪ | সময়: ৬:০০ অপরাহ্ণ

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতন ও টিউশন ফি ছাড়াই পড়বেন। মওকুফের এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাই করে শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।

আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন