POPULAR BD NEWS
Popular BD News Logo

২০২৫ সালে রোজা শুরু কখন, জানাল আরব আমিরাত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪ | সময়: ৫:০২ অপরাহ্ণ

পবিত্র রমজান মাস বছর ঘুরে আবার দুয়ারে কড়া নাড়ছে। হিজরি সনের গণনা অনুসারে নবম মাসকে রমজান মাস বলা হয়। এই মাসেই মুসলমানরা ফরজ রোজা পালন করে থাকেন।

এরই মধ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি সোমবার জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। তার আগে আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ। খবর গালফ নিউজের।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে। এমন সময়ে রমজান মাস শুরু নিয়ে ভবিষ্যদ্বাণী করল দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর।

আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন