POPULAR BD NEWS
Popular BD News Logo

দীর্ঘদিন পরে সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী মনির খান’

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪ | সময়: ১২:২১ অপরাহ্ণ

বাংলাদেশের জনপ্রিয় গায়ক মনির খান। ক্যারিয়ারে অসংখ্য সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন এই কণ্ঠশিল্পী। বেশকিছু সিনেমায়ও গান করেছেন মনির খান। তবে হাসিনা আমলে বেশ কঠিন সময় গেছে এই গায়কের জীবনে। রাজনৈতিক কারনে তিনি ছিলেন অবহেলিত। দীর্ঘ দু:শাসনের পর দেশের মানুষ যেমন মুক্তি পেয়েছ অনুরূপভাবেই কন্টক মুক্ত হয়েছেন গুণী এই শিল্পী।

 

 

অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলায় সিনেমায় প্রত্যাবর্তন ঘটেছে মনির খানের। সম্প্রতি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দায়মুক্তি’তে গান গেয়েছেন খান। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বদিউল আলম খোকন। সিনেমাটিতে মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুর করা গানে কণ্ঠ দিয়েছেন মনির খান।

 

এ বিষয়ে সিনেমার প্রযোজক জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, মনির খানের কন্ঠে গানটিতে ঠোট মেলাবেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। এ সিনেমায় আবুল হায়াৎ ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, সুচরিতা, সুব্রত, সাইমন, সুস্মি রহমান, সামিয়া নাহিসহ অনেকে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন