POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের ঝটিকা মিছিল! .

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪ | সময়: ৩:০৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের টানা চার মেয়াদের বেশিরভাগ সময় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির নানা ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। এবার ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগও একই পথ ধরেছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

 

সূত্র : জাগো নিউজ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন