POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫ আগস্টে জনরোষে নিহত সেলিম খানের লুন্ঠিত পিস্তল উদ্ধার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪ | সময়: ৯:১০ অপরাহ্ণ
৫ আগস্ট জনরোষে নিহত চাঁদপুরের সমালোচিত বালু খেকো সেলিম খানের লুন্ঠিত পিস্তলটি উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন ব্রিফিংয়ে এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯. এম. এম পিস্তল সহ ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি একটি বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগান থেকে এই পিস্তল উদ্ধার করা হয়।
ওইসময় বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোঃ সেলিম খানের লুন্ঠিত পিস্তল ও গুলি নিশ্চিত হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর উল্লেখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এর আগে তাদের সাথে থাকা একটি শটগান থানায় জমা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন