POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোর ৫টা থেকে ৪০ মিনিট পর পর ছাড়বে হাজীগঞ্জ-কচুয়া-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০ | সময়: ৫:০৩ অপরাহ্ণ
হাজীগঞ্জ-কচুয়া-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস 

ভোর ৫টা থেকে ৪০ মিনিট পর পর ছাড়বে হাজীগঞ্জ-কচুয়া- ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস। প্রতিটি আসনের ভাড়া ধরা হয়েছে মাত্র ২শ ৫০ টাকা।

রোববার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনকালে এমন তথ্য জানিয়েছেন দায়িত্বশীল কর্তৃপক্ষ। ফিতা কেটে বিআরটিসি বাসের শুভ উদ্ভোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  বৈশাখী বড়ুয়া। ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি ও তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন।

যাত্রা শুরুতে যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিআরটিসি বাস সার্ভিস এর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ বলেন, স্বল্প সময়ের মধ্যে হাজীগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। হাজীগঞ্জ- কচুয়া- সাচার হয়ে ঢাকার যাত্রাপথে এই প্রথমবারের মতো সার্ভিসটি চালু হচ্ছে। গুলিস্তান- কমলাপুর-টিকাটুলির মোড়-শনির আখড়া- সাইনবোর্ড- চিটাগং রোড বিআরটিসি কাউন্টার হয়ে সাচার-কচুয়া সড়কে হাজীগঞ্জ বাজারে যাত্রী সেবা দিবে বাসটি। এদিকে

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আশোক লিল্যান্ড একতলা বিআরটিসি এসি বাস পরিচালনার বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত গৃহীত হয়। সেক্ষেত্রে নিরাপদে চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী দীপন চাকমা। 
বিআরটিসি বাস সার্ভিস এর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ বলেন, স্বল্প সময়ের মধ্যে হাজীগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। হাজীগঞ্জ- কচুয়া- সাচার হয়ে ঢাকার যাত্রাপথে এই প্রথমবারের মতো সার্ভিসটি চালু হচ্ছে। গুলিস্তান- কমলাপুর-টিকাটুলির মোড়-শনির আখড়া- সাইনবোর্ড- চিটাগং রোড বিআরটিসি কাউন্টার হয়ে সাচার-কচুয়া সড়কে হাজীগঞ্জ বাজারে যাত্রী সেবা দিবে বাসটি। এতে যাত্রীসাধারণের আরামদায়ক যাতায়াত ও সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সার্ভিসটি চালু হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন