চাঁদাবাজি, দখলদারি, মিথ্যা মামলা, হুমকি, জেলা বিএনপির সভাপতির নানা অনিয়ম ও হয়রানিমুক্ত ‘নিরাপদ চাঁদপুর চাই’ দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় করা দুইটি মামলা প্রত্যাহারের দাবী তোলেন তারা। একই দিনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ কেন পদত্যাগ বা অন্যত্রে বদলী করণ হচ্ছে না মর্মে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে তারা দুই মামলা তুলে নেয়া, শহরে চাঁদাবাজি, দখলদারীত্ব বন্ধ করে চাঁদপুরকে শান্তি শহরে রুপান্তরিত করতে চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে যখন রাজপথে দৃশ্যমান, তখন ফ্যাসিবাদি সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ দৃশ্যমান রাজনৈতিক দেশপ্রেমী জনতার হাত ধরে জাগ্রত হয় নতুন বাংলাদেশের স্বাধীন পতাকা। তারই ধারাবাহিকতায় সংকটময় বাংলাদেশে বন্যা, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, অরাজিকতা অস্থিতিশীলতা, গুজবের বিরুদ্ধে কাজ করে থাকে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতা। যার কারণে চাঁদপুরেও ফিরে আসে দীর্ঘদিনের অস্বস্তিকর পরাধীন থাকা স্বস্তির আবাসনের পরিবেশ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচারে থমকে বাঁধা বিশৃঙ্খলা ও নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনা। যা ইতিমধ্যে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরবাসী অবগত হয়েছে। শুধু তাই নয়, তার এই বেআইনি কুকর্মের গতি অব্যাহত থাকায় বিপন্ন হতে চলেছে চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক স্বাভাবিক পরিবেশসহ বৈষম্য বিরোধী অবস্থান। এজন্যই কি ফ্যাসিবাদী সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশ।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, চাঁদপুরের স্বাধীনতাকামী ছাত্র সমাজ ও আপামর জনতার আস্থার আবাসস্থল চাঁদপুরকে ফ্যাসিবাদীর দালাল চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও আইন নিজের হাতে তুলে নেয়ার মত অপরাধে ব্যবস্থা গ্রহণ ও চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরসহ নিরাপদ চাঁদপুর দাবি করেন।
বিক্ষোভ মিছিলে ছাত্রদের পাশাপাশি আল-আমিন একাডেমীর শিক্ষকদের উপস্থিতি দেখা গেছে।