POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটনের সভাপতিত্বে সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের হলরুমে দোয়া-মাহফিল, আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, প্রভাষক মোসাম্মৎ তহুরা আক্তার এবং অনুষ্ঠান শেষে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ এবং দেশ ও জাতীর শান্তি, সমৃদ্ধি, সকল শহীদ ও কলেজের প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট সকল প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন, প্রভাষক নূর মোহাম্মদ।
সহকারী অধ্যাপক নুরজাহান আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটন, সহকারী অধ্যাপক কাজী মো. নাছির উদ্দিন, মো. আব্দুল্লাহ্ আল শাহীন, মো. রাশেদুল হাছান প্রমুখ। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন