POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪ | সময়: ৩:০৯ অপরাহ্ণ
 হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসি( ৫৫)গত ১৩ সেপ্টেম্বর রাত ১০:০৩ ঘটিকায়   ঢাকার একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী   , ১ ছেলে, ১ মেয়ে সহ বহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
পর দিন সকল সেড়ে নয় ঘটিকায়  পূর্ব রাজারগাঁও নিজ বাড়ী আহছানউল্লা হাজী বাড়ির মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাপন করা হয়। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের সৃতিচারণ করেন  রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান
জানাজায় ইমামতি করেন  পূর্ব রাজারগাঁও ইব্রাহিমিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মাহফুজুর রহমান।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক  শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ জসিমউদদীন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম, সাখাওয়াত চৌধুরী, মাসুদুর রহমানসহ বিভিন্ন পেশার লোক জন উপস্থিত ছিলেন।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিবারের শোক
 রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের  সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকালে বিদ্যালয়ের সকল শিক্ষক,ও  কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছন  প্রধান শিক্ষক মোঃ শাহপরান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক সাহিদা বেগম, এম আতিকুর রহমান, মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ আকবর হোসেন, শাহিনা আক্তার, আবুল কাশেম, আব্দুল হান্নান, মোঃ আব্দুল কাইউম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাখাওয়াত চৌধুরী, রেহেনা বেগম, উম্মে হাবিবা, মোঃ বোরহান উদ্দিন সহ সকল কর্মচারী বৃন্দু
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন