POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাছের প্রজেক্ট থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ | সময়: ৮:২৩ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামে মাছের প্রজেক্ট থেকে মিরাজ হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম বিলের মাছের প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ওই কলেজ ছাত্র একই গ্রামের ইলেকট্রিশিয়ান কামাল হোসেন সরদারের ছেলে।
 বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরদিন শুক্রবার ভোরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে বিকালে বাড়ির পশ্চিম পাশে একটি  মাছের প্রজেক্টে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মিরাজের মা বিলকিছ আক্তার বেবীর দাবী তার পুত্রকে কে বা কাহারা পরিকল্পিত ভাবে হত্যা করে প্রজেক্টে লাশ ফেলে দেয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন