POPULAR BD NEWS
Popular BD News Logo

মেনাপুরে জনসম্মুখে  বিদ্যালয়ের পুকুর ইজারা

ডেস্ক নিউজ | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ | সময়: ৩:৫৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ  উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ১০০ শতাংশ পুকুরটি ৫ বছরের জন্য  জনসম্মুখে ডাকের মাধ্যমে ২,২৩,০০০/- (দুই লক্ষ তেইশ হাজার) টাকায় ইজারা দেওয়া হয়েছে।
 ২৭ আগস্ট বিকালে বিদ্যালয় হল রুমে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাপশ শীলের সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মুকবুল হোসেন এর পরিচালনায় শিক্ষক সুমন খানের পরিচালনায় ইজারা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনসম্মুখে ইজারায় অংশ গ্রহণ করেন মো: লোকমান বেপারী, মো: মহাসিন বকাউল, মো: সায়েদ মোল্লা, মো: সামী প্রধানিয়া এর মধ্যে সর্বাধিক ২,২৩,০০০/- (দুই লক্ষ তেইশ হাজার) টাকা সর্বাধিক ডাকদাতা পুকুরটি ইজারা পায়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: মফিজুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন দুলু, ইউপি সদস্য মো: আলমগীর আলম, ইমাম হোসেন সর্দার, সমাজ সেবক হাবীবুর রহমান ঢালী, শহীদ উল্লাহ বাবলু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন