POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও র মতবিনিময়

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও র মতবিনিময় হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ – ২৫ সেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। সোমবার বিকালে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

 

এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটির সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়নসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ ২০২৪-২৫ সেশনের কমিটির কপি হাতে তুলে দেন। এসময উপজেলা নির্রাহী কর্মকর্তা সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন