POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমূড়ায় পানি বন্ধী পরিবারের মাঝে চাউল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ | সময়: ৩:৪০ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণের কারণে জেলার বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়া অঞ্চল গুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ শুকনো খাবার নিয়ে পানিপন্থী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে সামাজিক সংগঠনগুলো।

তারই ন্যায় শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক মুন্সী স্থানীয় পানি বন্ধী পরিবার গুলোর মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করেন।

ওই সময় সাদিকুজ্জামান সাদেক মুন্সি জানান, পানিবন্ধি মানুষগুলোর মধ্যে খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। তাই পৌরসভা থেকে সরকারি চালের এক টন চাল হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমূড়ায় বিতরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন