মতলব দক্ষিণ উপজলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ প্রতিদিনই নৌকার প্রাচারনা চালিয়ে যাচ্ছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত নেতা- কর্মীদের সাথে নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই নৌকা প্রতীক পেয়ে তিনি ভোট চাইতে জনগনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিএইচএম কবির আহমেদ। কাল বুধবার উপাদী উত্তর ইউনিয়নের নেচার আড়ং বাজার,ডিঙ্গাভাঙ্গা, লেজাকান্দি,নওগাঁসহ বিভিন্ন হাট বাজারে পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ। তিনি জনগনের উদ্দেশ্যে বলেন,আগামী ২০ অক্টোবর আপনারা আপনাদের মুল্যবান ভোটটি নৌকায় দিবেন।
এটা আপনাদের প্রতি আমার জোর দাবী।আমাকে আপনারা নির্বাচিত করলে আপনাদের সুখ ও দুখের সাথী হয়ে পাশে থাকবো। আপনারাই আমার শেষ ভরসা।আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে নির্বাচিত হলে ” মাদক- সন্ত্রাস,দুর্নীতিমুক্ত শিক্ষা -সংস্কৃতির ঐতিহ্যে- মতকবের প্রতিটি গ্রাম হবে শহর”। তিনি আরো বলেন,আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকার সন্মান এখন আপনাদের কাছে।মতলবের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয় করাবেন।
ইনশাআল্লাহ এ এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপির দিক নির্দেশনা মোতাবেক মতলবের উন্নয়নমুলক সকল কাজ করা হবে।আমি আপনাদের আছি,ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেঃ সোলাইমান প্রধানের সভাপতিত্বে ওই ইউনিয়নের প্রত্যেকটি পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এসময় বিভিন্ন স্থানের পথসভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান,জাতীয় পার্টির নেতা আব্দুল কাইউম খান, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্ল্যাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহআলম খান,দেলোয়ার মাস্টার,রতন পাঠান,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ দেওয়ান,ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হান্নান খান,ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আলী,মাঈন উদ্দিন মেম্বার,স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মতিন বকাউল,যুবলীগ নেতা বারেক প্রধান,ছাত্রলীগ নেতা সাইফুলসহ ওই ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল গাজী।