POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪ | সময়: ৫:০২ অপরাহ্ণ
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রাণ কোম্পানির একটি ডিপোতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, দুপুরে আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোটি। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কীভাবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জেনে জানানো হবে।’
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন