POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা-দরবেশগঞ্জ সড়কের পাশের খাল থেকে অজ্ঞাত এক যুবকের (৩০)লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯- আগস্ট) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ঘটনাস্থন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান।  তিনি জানান, স্থানীয়রা রাস্তা দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে থানায় খবর দেয়। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন