POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (১৭ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার দুপুরে ঢাকার দিক থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন ২-৩ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন