POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪ | সময়: ১:৪৯ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে আবদুল্লাহ সর্দার  (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সর্দার বাড়ি (দোয়াবাড়ি) তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই বাড়ির মো. আলমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হানিফ সর্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএল এসএস কাউছার আলম জানান, স্কুলের পিছনের পুকুরে এ শিশুর মৃতদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, আবদুল্লাহ নামে শিশুটিকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন