POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪ | সময়: ১১:২৩ অপরাহ্ণ
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের আহ্বানে গণঅভ্যুথ্যানের পরবর্তী সময়ে দেশব্যাপি বিশৃংখল পরিস্থিতি রুখতে এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (৭ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল,  মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, আবু সালেহ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।বক্তারা যে কোন মূল্যে  উপজেলার সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখতে এবং কোন ধরনের হামলা ভাংচুর থেকে জনগণকে রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানায়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন