POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএনপি, জামায়াত ও শিক্ষার্থীদের সাথে ইউএনও’র মতবিনিময়

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

 

বুধবার (৭-আগস্ট) বিকেলে হাজীগঞ্জ উপজেলা পরিষদ-ই সেন্টারে এই মতবিনিময়ের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। টেলি কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর মাও কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর আমীর মাও আবুল হাছানাত পাটোয়ারি, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিলন।

 

তারপরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

এ সময় শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন, তুহিন, আব্দুল কাদের রাকিব, আকিব, হৃদয় অরিন, আম্মার শেখ, সাফায়েত হোসেন রাফসান, শাহাদাত হোসেন সাকিব, কাজী রামিম,  মেহরাজ হোসেন নাহিদ, ফরহাদুজ্জামান, নিরব আহমেদ, তাহসিন, শহিদুল্লাহ, আবির হাসান আব্দুল্লাহ, আব্দুর রহমান সানি প্রমূখ।

এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের সভায় বর্তমান পরিস্থিতি উন্নতিকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মতবিনিময় করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন