বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনার। এর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ শুরু করে একটি মহল।
সেই ধ্বংসযজ্ঞে ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয় দোকানপাট ও বাড়িঘর। মঙ্গলবার দিন ব্যাপী দেশের বিভিন্ন স্থানের এ ধ্বংসযজ্ঞের চিত্র পরিষ্কার করতে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
হাজীগঞ্জে মঙ্গলবার বিকেলে বাজারের বিভিন্ন ধ্বংসযজ্ঞের চিত্র পরিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
পূর্ব বাজার থেকে শুরু করে পশ্চিম বাজার পরিষ্কার করে এবং সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় কিছু সময় সড়কে এ দায়িত্ব পালন করে তারা।