চাঁদপুর শহরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ধাওয়া পালটা ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাওয়াদুর রহমানের অবস্থা গুরুতর। এছাড়া তিন সাংবাদিকের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে উভয়পক্ষ।
রোববার সকালে শহরের বাসস্ট্যান্ডে অবস্থান নেয় অসহযোগ আন্দোলনের ডাক দেয়া শিক্ষার্থীরা। পরে চেয়ারম্যানঘাট ও কালীবাড়ি থেকে ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনকারীদের ধাওয়া করা হয়। একপর্যায়ে ঘন্টাব্যাপী ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়।
এদিকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নিরব ভূমিকা পালন করে দেখা যায়।
চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
এরআগে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের গণহত্যার বিচারের দাবীতে গায়েবী মামলা, গণ গ্রেফতার ও নির্যাতন বন্ধ করার দাবীতে চাঁদপুর জেলা সচেতন আইনজীবী সমাজের মানববন্ধন করেন।