POPULAR BD NEWS
Popular BD News Logo

গুলি ছোড়া বন্ধের রিট আবেদনের শুনানি কাল হতে পারে

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪ | সময়: ৫:৪৬ অপরাহ্ণ

বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি শুনানির জন্য রোববারের  কার্যতালিকায় উঠেছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে রিটটি আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। গত ২৯ ও ৩০ জুলাই রিটের ওপর শুনানি হয়।
৩১ জুলাই রিটটি আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় একক বেঞ্চ বসেন। যে কারণে বুধ ও বৃহস্পতিবার ওই রিটের শুনানি হয়নি।

এদিকে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে গত বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন