POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে দলিল লিখক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার

মতলব দক্ষিণ প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০ | সময়: ৯:২৬ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতির সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদার বলেন, তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ মতলব সাব- রেজিস্ট্রার ( এসআর)অফিসে সুনামের সহিত কাজ করে আসছেন।

সততা ও নিষ্ঠার সাথে দলিল লিখকের কাজ করায় উপজেলার দুর- দুরান্ত থেকে মানুষজন তার নিকট ছুটে আসে।তাই একটি স্বার্থানেষী মহল তাকে বিতর্কিত করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।ওনার দলিল লিখকের দায়িত্ব পালনে কোন ধরনের অনিয়ম – দুর্নীতি না করায় সকল দলিল লিখকরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করেন।

ষড়যন্ত্রকারীরা জিয়াউল মোস্তফা তালুকদারের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ফেইসবুক ও ওনলাইনে অপপ্রচার করছে। এ ব্যপারে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন