POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করলো ডুবুরি

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১, ২০২৪ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে পুকুর থেকে আবির (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (পহেলা আগষ্ট) বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে এই ঘটনা ঘটে।

 

মৃত আবির ওই গ্রামের মিয়াজি বাড়ির দুবাই প্রবাসী ইয়াকুবের ছেলে। সে স্থানীয় মাতৈন মারখাজুল উলুম মাদ্রাসার ছাত্র ছিলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোস্তফা।

মৃত আবিরের দাদা জানান, আবির তার চাচা সহ গোসল করতে পুকুরে যায়। তখন তার চাচা টয়লেটে যায়। এসে আবিরকে না দেখে স্থানীয় কয়েকজন সহ পুকুরে খুঁজতে থাকে। কয়েক ঘন্টায়ও আবিরকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আবিরের মরদেহ উদ্ধার করে তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন