POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪ | সময়: ১০:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.মাহবুব আলম,ভাইস চেয়ারম্যান শাহ জালাল প্রধান জালাল, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎনা আক্তার দায়িত্বভার গ্রহন করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা মাহবু-উল-আলমের পরিচালনায়  নতুন  পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন উপলক্ষে এক অনুষ্ঠান সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব-নির্বাচত চেয়ারম্যান মো.মাহবুব আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জালাল প্রধান জালাল,মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎনা আক্তার,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান,চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান আক্কাস মোল্লা,ইসহাক সিকদার, হাবিব মজুমদার জয়, আলমগীর হোসেন, এম আখতার হোসাইন, নুরে-ই-আলম রিহাত,আব্দুস সালাম সওদাগর,কবির হোসেন,আমির হোসেন,রেজাউল মাওলা হেলাল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার।

এ সময়  উপজেলা বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন