গেলো ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঢাকার মধ্য বাড্ডায় সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন হাজীগঞ্জের হান্নান (৩০) । সেখানে একটি বেকারীর লাইনম্যান শ্রমিকের কাজ করতো হান্নান। গত সোমবার জানাযা শেষে তার মরদেহ হাজীগঞ্জের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। হান্নান হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা শামীম বলেন, তিনি সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল জানান, ছেলেটিকে গত সোমবার রাতে নিজ বাড়ির গোরস্থানে দাফন করা হয়েছে। সে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির জড়িত ছিলো। বেকারীর মালামাল দিয়ে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।