চাঁদপুরে কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
রবিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি চলাকালে বাঁধা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাছিম আখতার এবং স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে বাঁধা উপেক্ষা করে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
এ সময় তারা কোটা সংস্কারসহ আন্দোলনকারীদের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে হামলার নিন্দা ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।