POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ
 হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার এমদাদ মজুমদার,  সহ-সভাপতি আবুল হাশেম ও ওয়ালী উদ্দিন খোকা।
কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান তালুকদার,  সহ-সাধারণ সম্পাদক জামাল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, কোষাধক্ষ্য কাজী মনির হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল খায়ের মৃধা, প্রচার সম্পাদক ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ স্বপন, সদস্য সমীর রঞ্জন দে, আবু শহীদ, আহসান উল্লাহ মৃধা, জাহাঙ্গীর আলম,  দুলাল মিয়াজী, মিজানুর রহমান দুলাল ভুঁইয়া ও  জাহাঙ্গীর আলম।
এছাড়া উপদেষ্টা কমিটিতে রয়েছেন মোঃ সিরাজুল নবী, আব্দুল মমিন মিজি,  আলহাজ্ব আলী আকবর কাজী, মো. সিরাজ খান, আলী আশরাফ কালু, রুহুল আমিন তালুকদার, শাহজামাল তালুকদার, আলহাজ্ব  ইমাম হোসেন, মো. জাকির হোসেন ছোট্টু।
নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, এই সংগঠনের মাধ্যমে নবীণ খেলোয়ারদের সুযোগ করে দেয়ার জন্য আগামীতে হাজীগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হবে। নতুন খেলোয়াড় সৃষ্টি করতে সকলের উৎসাহ ও পরামর্শ চেয়েছেন প্রাক্তন এই ফুটবলাররা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন