POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ | সময়: ৫:১৩ অপরাহ্ণ
হাজীগঞ্জে বাকিলায় পুকুরের পানিতে ডুবে নিয়াজ আহমেদ (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মে) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিয়াজ আহমেদ ওই বাড়ির জহির আহমেদের ছেলে।
পরিবার জানায়, প্রতিদিনের মতো শিশু নিয়াজ আহমেদ নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু নিয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মারা যাওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন