হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অবস্থিত মাছের অভয়াশ্রম খ্যাত মোল্লাখোর পরিদর্শন করেছেন ইউএনও তাপস শীল। প্রায় ২৯ একর জায়গা নিয়ে বিশাল এই মোল্লা খোরটি মোহাম্মদপুর মোল্লা বাড়ির মোল্লাদের নামে এখনও কাগজে কলমে রয়েছে। কিন্তু এই স্থানটি সরকারি খাস সম্পত্তিতে পড়ে যাওয়ার কারণে এটি মৎস্য বিভাগ করছেন। স্থানটিতে বিভিন্ন জায়গা থেকে মাছ বিশ্রাম নিচ্ছে। এখান থেকে মাছের প্রজনন তৈরি হয়। ডিম পাড়ে ও পোনা ছাড়ে। সবটাই এই মোল্লাখোরে ব্যবস্থা রয়েছে। কিন্তু কুচক্রি মহলের কারণে এখানে মাসের অভয়াশ্রম ভেস্তে যায়। তাই হাজীগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ পুনরায় এখানে মাছের অভয়াশ্রম তৈরি করতে পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল মোল্লাখোরটি পরিদর্শন করেন। এ সময় ইউপি সদস্য হানিফ সরদার, মৎস্য বিভাগের ইউনিয়ন লিপ্ট লিডার মফিজুর রহমান, ইউপি সদস্য হারেস সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, মোল্লাখোরটি মাছের অভয়াশ্রম হিসাবে গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে মাছ এসে এখানে বিশ্রাম নেবে, ডিম ছাড়ার সুযোগ পাবে, মাছের সংখ্যা বৃদ্ধি পাবে। সেজন্য মোল্লাখোরটিকে আমরা অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করব। এখানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভয়াশ্রম তৈরী করার জন্য স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্যদের দায়িত্ব দেয়া হয়েছে। মাছ বৃদ্ধিতে মোল্লাখোর মাছের আশ্রম নিশ্চিত ও নিরাপদ করতে সকলের সহযোগিতা প্রয়োজন।