POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিল’সহ গ্রেফতার তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার রাতে র‌্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী
অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ শাহিন উদ্দিন (২৫) এবং মনি আক্তার (২৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

 

পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মাঝিগাছা এলাকায় মাদক আসামী মোঃ বিল্লাল হোসেন (২৩) কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন