POPULAR BD NEWS
Popular BD News Logo

সাপকে উত্তেজিত করা থেকে বিরত থাকতে হবে: জেলা প্রশাসক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৭:১৪ অপরাহ্ণ

জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, আমরা যেকোন সাপ দেখলেই ভয় পাই। সেটা বিষধর হোক বা সাধারণ হোক। সাপকে উত্তেজিত না করা হলে সে কামড় দেয় না। তাই অনুগ্রহ করে সাপকে উত্তেজিত করা থেকে বিরত থাকতে হবে। আমাদের পরিবেশে গাছের সংখ্যা কমেছে। বনায়ন না থাকার কারণেও সাপের মত প্রাণিরা লোকালয়ে চলে আসছে। বৃক্ষ রোপনের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।

 

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় রাসেল’স ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিসি বলেন, যদি কোন ব্যাক্তিকে সাপ কামড় দেয়, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে দ্রুত হাসপাতালে ওই ব্যঅক্তিকে নিয়ে আসা। সাপ মেরে আনা সেটা প্রয়োজন নয়, প্রয়োজন দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে রোগিকে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসক সবধরণের ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমানে আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ছোট বড় অপারেশন করা যায়। যে ব্যবস্থাটি অতীতে কল্পনা করা যেত না।

 

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান।

 

জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য দেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকবুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার প্রমূখ। এছাড়াও কর্মশালায় বক্তারা রাসেল’স ভাইপার উপদ্রব প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন