POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরীর মৃত্যু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৪:৩৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরী ফাহিমা আক্তার (১২) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২-জুলাই) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীর।
নিহত কিশোরী ফাহিমা আক্তার হাজীগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ার আবুল কালামলর মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বজনরা জানান, গেলো ২৪ জুন সোমবার দুপুরে প্রফেসর পাড়া ছানা ডাক্তারের ৩য় তলা ভবনের ৩য় তলার উত্তর পাশের ফ্লোরের পূর্ব পাশের রুমে ডিস লাইনে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভিকটিমকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীর।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন