POPULAR BD NEWS
Popular BD News Logo

১৭৫ বোতল ফেন্সিডিল’সহ শিশু মিয়া গ্রেফতার: সিএনজি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২৪ | সময়: ৪:৫৯ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কৃুমিল্লা র‌্যাব-১১। ওই সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাতে র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল
থানাধীন কনেশতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী শিশু মিয়া(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী শিশু মিয়া(২৫) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ধনপুর গ্রামের মোঃ জামাল মিয়া এর
ছেলে।

র‌্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন