ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, তার সহধর্মীনি ডা: আনোয়ারা হকের রোগমুক্তি কামনায় উপজেলা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে প্রায় দুইশতাধিক মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বাদ জুমা মসজিদে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করে।
পরে বাদ আছর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, মিলন ভ‚ঁইয়া, আজাদ রাঢ়ী, সাত্তার মেম্বার, জাকির হোসেন , যুবলীগ নেতা সাব্বির প্রমুখ।