POPULAR BD NEWS
Popular BD News Logo

চিপস নিয়ে ফেরা হলো না দুই শিশুর, মৃতদেহ মিলল পুকুরে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৪ | সময়: ১১:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ হওয়া শিশু ওমর ফারুক (০৫) ও জিহাদ হোসেন মানিক (০৬) নামের দুই জনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার সন্ধ্য়ায় হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে। আরেক শিশু জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের পরিবার জানায়, বিকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশ্বের পুকুরে মাছ ধরার জাল ফেলে তাদের সন্ধান মিলে।  জালে উঠে আসে দুই শিশুর মরদেহ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি।  ওইসময় তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গুপীনাথ বলেন,  ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয় । আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন